সমাজসেবা অধিদপ্তর
জহুরুল ইসলাম সিটি সোসাইটির নির্বাচন নিয়ে তদন্ত কমিটিভোটার তালিকা, নির্বাচন কমিশন ও তফসিল নিয়ে অভিযোগ খতিয়ে দেখবে সমাজসেবা অধিদপ্তর
জহুরুল ইসলাম সিটি সোসাইটির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ ঘিরে ভোটার তালিকায় অনিয়ম, গঠনতন্ত্রবহির্ভূতভাবে নির্বাচন কমিশন গঠন এবং সরকারি ও বিচারিক নির্দেশনা অমান্য করে নির্বাচনী তফসিল ঘোষণার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে সমাজসেবা অধিদপ্তর। অভিযোগের সত্যতা যাচাই করে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
ফরিদপুর ডায়াবেটিক সমিতির কমিটি স্থগিত, নতুন আহ্বায়ক কমিটি গঠন
গঠনতন্ত্র বিরোধী কার্যক্রম ও নানা অনিয়মের অভিযোগে ফরিদপুর ডায়াবেটিক সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সংস্থাটি পরিচালনার স্বার্থে ডা. মোস্তাফিজুর রহমান শামীমকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ফরিদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
পথশিশুদের সমাজের মূলধারায় ফেরাতে কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র
সুবিধাবঞ্চিত ও বিপন্ন পথশিশুদের সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে নিরলস কাজ করে যাচ্ছে কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র। সম্প্রতি এই মানবিক আশ্রয়কেন্দ্রটি পরিদর্শন করে সেখানকার সামগ্রিক পরিবেশ ও পুনর্বাসন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম।
১৮ বছর পূর্ণ হতেই শিশু পরিবার ছাড়ার নির্দেশ, অনিশ্চয়তায় ৫ শিক্ষার্থী
বাবাকে হারানো, পারিবারিক অক্ষমতা ও নানা প্রতিকূলতার কারণে ছোটবেলায় সরকারি শিশু পরিবারে আশ্রয় পেয়েছিল তারা। সেখানেই থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল পাঁচ শিক্ষার্থী। কিন্তু ১৮ বছর পূর্ণ হওয়ায় কুষ্টিয়া সরকারি শিশু পরিবার (বালক) থেকে তাদের চলে যেতে হয়েছে। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে থাকা এসব শিক্ষার্থী এখন আশ্রয় ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে।
নরসিংদীতে বয়স্ক ভাতা নিতে গিয়ে বৃদ্ধের ২ আঙুল কাটা
নরসিংদী পৌরসভায় বয়স্ক ভাতা তুলতে গিয়ে অসাবধানতাবশত দরজার চাপে বাম হাতের দুটি আঙুল হারিয়েছেন ৮৮ বছর বয়সী স্বর্ণশিল্পী লোকনাথ ধর। শেষ বয়সে জীবনধারণের একমাত্র অবলম্বন হাতটি অচল হয়ে পড়ায় এখন চরম অনিশ্চয়তায় দিন কাটছে তার পরিবারের। অসহায় এই বৃদ্ধের চিকিৎসা ও বেঁচে থাকার লড়াইয়ে সহায়তার হাত বাড়িয়ে দিতে প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়েছে পরিবারটি।
ময়মনসিংহে সামাজিক নিরাপত্তা কমিটির ত্রৈমাসিক সভা
ময়মনসিংহে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং অন্যান্য সাহায্য প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ জোর দেওয়া হয়।